প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ জুন ২০২৬ ০৯:২৫ এএম
বিএনপি ও চীনা কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও রাজনৈতিক সহযোগিতার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এটি দুই দলের মধ্যে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত প্রথম কোনো সমঝোতা স্মারক।
বৃহস্পতিবার চীনের স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে এই চুক্তি সম্পন্ন হয়।
বিএনপির পক্ষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) হুমায়ুন কবির এবং চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইক্সিং সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দীন স্বপন, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এবং বেইজিংয়ে নিযুক্ত ঢাকার রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।