বাসস
প্রকাশ : ১ ঘণ্টা আগে
আপডেট : ১ ঘণ্টা আগে
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। ফাইল ছবি/ বাসস
জনগণের প্রতিপক্ষ হয়ে কাজ করা এবং জনআকাঙ্ক্ষা পূরণে ব্যর্থতার কারণেই আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
তিনি বলেন, জাতি নিষিদ্ধ চেয়েছে বলেই দলটি আজ নিষিদ্ধ হয়েছে এবং জনগণ তাদের বর্জন করেছে।
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
এর আগে, মন্ত্রী সিরাজদিখান উপজেলার গলগলিয়া এলাকায় ধলেশ্বরী নদীর উপর নির্মিত রেল সেতুর ঢাকা প্রান্তে ভায়াডাক্টের নীচে বাংলাদেশ রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন।
এ সময় মন্ত্রী বলেন, জাতি তাদের নিষিদ্ধ চেয়েছে বলে গণঅভ্যুত্থান হয়েছে, তারা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
তিনি বলেন, বর্তমান সরকার ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের নির্বাচনি ইশতেহারে রয়েছে। সেই লক্ষ্যে রেলপথ মন্ত্রণালয় এ বছর ১ লাখ ৬০ হাজার গাছের চারা রোপণের কর্মসূচি গ্রহণ করেছে।
শেখ রবিউল আলম আরও বলেন, রেলওয়ের জায়গায় পরিবেশ উন্নয়নের পাশাপাশি প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নও করা হবে।