× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দক্ষিণ এশীয় শিশু সুরক্ষা সম্মেলনে যোগ দিতে কলম্বোতে প্রতিমন্ত্রী পুতুল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ জুন ২০২৬ ২০:৫৪ পিএম

আপডেট : ২২ জুন ২০২৬ ২০:৫৮ পিএম

বান্দারানায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুলকে স্বাগত জানান বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সামার্পণ বড়ুয়া, কাউন্সিলর হাবিব এবং দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বান্দারানায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুলকে স্বাগত জানান বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সামার্পণ বড়ুয়া, কাউন্সিলর হাবিব এবং দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দক্ষিণ এশীয় শিশু সুরক্ষা বিষয়ক মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দিতে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে পৌঁছেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোমবার দুপুরে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি কলম্বোর উদ্দেশে যাত্রা করেন।

স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে তিনি বান্দারানায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সামার্পণ বড়ুয়া, কাউন্সিলর হাবিব এবং দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা।

সমাজকল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ২৩ ও ২৪ জুন ২০২৬ তারিখে অনুষ্ঠিত “দক্ষিণ এশিয়ায় শিশুদের প্রতি সহিংসতা বন্ধে কর্মসূচিকে আরও এগিয়ে নেওয়া”শীর্ষক এই সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল।

সম্মেলনে শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধ, শিশু সুরক্ষা ব্যবস্থা জোরদার, টেকসই নীতিমালা প্রণয়ন এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।

প্রতিমন্ত্রী সম্মেলনে বাংলাদেশের শিশু সুরক্ষা খাতে গৃহীত বিভিন্ন উদ্যোগ, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন বলে জানা গেছে।

সফরসূচি অনুযায়ী, প্রতিমন্ত্রী আগামী ২৭ জুন সকাল ৭টা ৪৫ মিনিটে কলম্বো থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে একই দিন সকাল ১১টা ৩০ মিনিটে দেশে ফিরবেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা