× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মৎস্য খাত উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১ ঘণ্টা আগে

আপডেট : ১০ মিনিট আগে

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রবিবার আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রবিবার আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মৎস্য খাতের উন্নয়ন ও গবেষণা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) বোর্ড অব গভর্নরসের ৪৬তম সভায় এই প্রত্যয় ব্যক্ত করা হয়।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রবিবার এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী, বোর্ড অব গভর্নরসের চেয়ারম্যান মোহাম্মদ আমিন উর রশিদ সভাপতিত্ব করেন। 

এসময় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং বোর্ড অব গভর্নরসের কো-চেয়ারম্যান সুলতান সালাউদ্দিন টুকু, এমপি উপস্থিত ছিলেন। 

এছাড়া সভায় উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজল, নেত্রকোণা-২ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল হক, নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালী, পরিকল্পনা কমিশনের কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠানের সদস্য (সচিব) মো. মাহমুদুল হোসাইন খান।

আরও উপস্থিত ছিলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মো. আবদুছ ছালাম, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজ সাহানা, বিএফআরআই'র মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র ও পরিচালক ড. মো: লতিফুল ইসলাম প্রমুখ। 

সভায় দেশের মৎস্য গবেষণা কার্যক্রমের অগ্রগতি, আধুনিক প্রযুক্তি ব্যবহার, উৎপাদন বৃদ্ধি, জলজ সম্পদের টেকসই ব্যবস্থাপনা এবং গবেষণা খাতে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

উপস্থিত সদস্যরা গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল ও সময়োপযোগী করার ওপর গুত্বারোপ করেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা