× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৬৪ জেলা ও ৭৪ উপজেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘নজরুল বর্ষ’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ জুন ২০২৬ ১৭:৪৯ পিএম

আপডেট : ১৫ জুন ২০২৬ ১৮:০৩ পিএম

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে রবিবার আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে ‘নজরুল বর্ষ’ উদযাপনে বিষয়ক তথ্য জানান সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে রবিবার আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে ‘নজরুল বর্ষ’ উদযাপনে বিষয়ক তথ্য জানান সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে দেশের ৬৪ জেলা ও ৭৪টি প্রত্যন্ত এবং বিশেষায়িত উপজেলায় একযোগে ‘নজরুল বর্ষ’ উদযাপনের উদ্যোগ নিয়েছে সরকার। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে আগামী ১৮ জুন থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে ২০ জুন পর্যন্ত।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে রবিবার আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলি নেওয়াজ মাহমুদ খৈয়ম ও সচিব কানিজ মওলাসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সংস্কৃতি সংস্কৃতিমন্ত্রী জানান, গত ২৩ মে ত্রিশালে জাতীয় কবির জন্মবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নজরুল বর্ষ’ পালনের ঘোষণা দেন। এ উপলক্ষে চলতি অর্থবছরের বাজেট থেকে জেলা ও নির্ধারিত উপজেলাগুলোর জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দও দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত ‘নজরুল বর্ষ’ উদযাপনে জাতীয় কমিটি গঠন, বিশেষ লোগো ও পোস্টার প্রকাশ, স্মারক ডাকটিকিট ও ক্যালেন্ডার প্রণয়ন, নজরুল-গবেষণা ও আর্কাইভ উন্নয়ন এবং আন্তর্জাতিক পর্যায়ে নজরুলের সাহিত্য ও দর্শন প্রচারের মতো বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

‘নজরুল বর্ষ’ উদযাপনকে জাতীয় ও আন্তর্জাতিকভাবে সফল করতে দেশের আপামর জনসাধারণ, বুদ্ধিজীবী মহলের সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা