× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তিকে সাধুবাদ জানিয়েছে বাংলাদেশ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ জুন ২০২৬ ১৫:৫৪ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি চূড়ান্ত হওয়ায় আন্তরিকভাবে সাধুবাদ জানিয়েছে বাংলাদেশ।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সোমবার প্রকাশিত এক বিবৃতি এই সাধুবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, চলমান উত্তেজনা নিরসন এবং সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে বাংলাদেশ বরাবরই সংলাপ ও কূটনীতির পক্ষে অবস্থান নিয়েছে। এ প্রেক্ষাপটে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সংশ্লিষ্ট সব পক্ষ এবং মধ্যস্থতাকারীদের প্রচেষ্টার প্রশংসা করেছে বাংলাদেশ।


বিবৃতিতে আশা প্রকাশ করা হয়, চুক্তিটি আন্তরিকতার সঙ্গে বাস্তবায়িত হবে এবং দীর্ঘস্থায়ী ও টেকসই শান্তি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে।

বাংলাদেশ মনে করে, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা আঞ্চলিক এবং বৈশ্বিক শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে অবশিষ্ট বিষয়গুলোও সংলাপ ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে সমাধানের জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ আশা করছে, এই ইতিবাচক অগ্রগতির ধারাবাহিকতায় অঞ্চলে দ্রুত শান্ত পরিবেশ ফিরে আসবে এবং সরবরাহ ব্যবস্থা, বাণিজ্য ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে বলেও বিবৃতিতে আশা প্রকাশ করা হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা