× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাম ও উপসর্গে তিন মাসে প্রায় সাড়ে ছয়শ শিশুর প্রাণহানি

প্রব প্রতিবেদন

প্রকাশ : ৪ ঘণ্টা আগে

হামে আক্রান্ত শিশুর শ্বাসকষ্ট লাঘবে দেওয়া হচ্ছে নেবুলাইজার। ফাইল ছবি

হামে আক্রান্ত শিশুর শ্বাসকষ্ট লাঘবে দেওয়া হচ্ছে নেবুলাইজার। ফাইল ছবি

দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের প্রকোপ। গত তিন মাসে হাম ও হামের উপসর্গ নিয়ে সারা দেশে মোট ৬৫২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছে আরও চার শিশু। 

স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে রবিবার এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫৬০ শিশু। আর ল্যাব পরীক্ষায় নিশ্চিত হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯২ জন। সব মিলিয়ে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৬৫২ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শনিবার সকাল আটটা থেকে রবিবার সকাল আটটা পর্যন্ত সময়ে চার শিশুর মৃত্যু হয়েছে। মৃত চার শিশু ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও খুলনা বিভাগের। তবে এই ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি; চারজনই মারা গেছে হামের উপসর্গ নিয়ে।

আক্রান্তের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ৫২ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত এই সংখ্যা দাঁড়িয়েছে ৮৫ হাজার ৯৫১ জনে। একই সময়ে নতুন করে ৭৫ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৩২৩।

প্রতিবেদনে আরও বলা হয়, গত তিন মাসে হামের উপসর্গ নিয়ে সারা দেশে ৭০ হাজার ৫৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬৬ হাজার ৮৪১ জন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা