প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুন ২০২৬ ১৩:৪২ পিএম
আপডেট : ০৯ জুন ২০২৬ ১৫:০৯ পিএম
অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে সোমবার ডেপুটি স্পিকারের প্রতি নিজের নাম মনে রাখার অনুরোধ জানান কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন (২০২৬ সালের বাজেট অধিবেশন) চলাকালে সংসদে দেখা গেল এক ব্যতিক্রমী ও হাস্যরসাত্মক মুহূর্ত।
অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে সোমবার ডেপুটি স্পিকারের প্রতি নিজের নাম মনে রাখার অনুরোধ জানান কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।
বক্তব্যের শুরুতেই তিনি বলেন, “একটু মনে রাখবেন মাননীয় স্পিকার, আমার নাম লুৎফুর রহমান কাজল”।
এ সময় অধিবেশনে সভাপতিত্ব করছিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। জবাবে তিনি হেসে বলেন, “কাজল তো সবাই চোখে দেয়, মনে তো থাকেই সবসময় অন্তরেও থাকে, ধন্যবাদ”।
ডেপুটি স্পিকারের এমন তাৎক্ষণিক রসিক মন্তব্যে সংসদ কক্ষে হাসির রোল পড়ে যায়। উপস্থিত সংসদ সদস্যরাও বিষয়টি উপভোগ করেন।
উল্লেখ্য, গত ৭ জুন শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন বর্তমানে চলমান রয়েছে। বাজেট অধিবেশনের বিভিন্ন আলোচনার মধ্যেই এ ধরনের হালকা মুহূর্ত সংসদীয় পরিবেশে ভিন্ন মাত্রা যোগ করেছে।