প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১ ঘণ্টা আগে
আপডেট : ১ ঘণ্টা আগে
রিখটার স্কেল। ফাইল ছবি
ভুটানে হওয়া ভূমিকম্পে কেঁপেছে বাংলাদেশও।
আবহাওয়া অধিদপ্তর জানায়, রবিবার রাত ১১টা ৩৬ মিনিটে এ ভূকম্পন হয়। রিখটার স্কেলে এর মাত্রা ৫.৬।
আবহাওয়া অধিদপ্তরের বার্তায় আরও জানানো হয়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সিসমিক সেন্টার থেকে ৪৩২ কিলোমিটার দূরে।
ভূমিকম্পটিকে মধ্য মাত্রার বলে উল্লেখ করেছে অধিদপ্তর।
অপরদিকে অ্যানড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেমের তথ্য অনুযায়ী, ভুটানের পুনাখার ৫ কিলোমিটার দূরে এই ভূমিকম্পের উৎপত্তি। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩।
ভূম্পিকম্পে ভুটান, বাংলাদেশের পাশাপাশি ভারত, নেপালসহ চীনেও কম্পন হয়েছে।