× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে ফিরলেন দেশে

বাসস

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

ভরতে আটক ৯১ জন বাংলাদেশি জেলেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। ছবি: বাসস

ভরতে আটক ৯১ জন বাংলাদেশি জেলেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। ছবি: বাসস

ভরতে আটক ৯১ জন বাংলাদেশি জেলেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বাংলাদেশ ও ভারত সরকারের সফল কূটনৈতিক যোগাযোগ এবং দ্বিপক্ষীয় প্রক্রিয়া শেষে তাদের মুক্তি দেওয়া হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার এ তথ্য জানিয়েছে।  

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বঙ্গোপসাগরের আন্তর্জাতিক সমুদ্রসীমায় ভারতীয় কোস্ট গার্ড ৪টি বাংলাদেশি মালিকানাধীন মাছ ধরার ট্রলারসহ ওই জেলেদের বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রয়োজনীয় দ্বিপক্ষীয় প্রক্রিয়া অনুসরণ করা হলে বাংলাদেশ সবসময়ই বিদেশে অবস্থানরত নিজ নাগরিকদের প্রত্যাবাসনে সহায়তা করে থাকে।

প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন করতে সরকারের একাধিক সংস্থা সমন্বিতভাবে কাজ করেছে। এসব সংস্থার মধ্যে ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ কোস্ট গার্ড, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, নৌপরিবহণ মন্ত্রণালয়, বাংলাদেশ পুলিশ, স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষ।

সরকার জানিয়েছে, জেলেদের সফল প্রত্যাবর্তন বিভিন্ন সরকারি সংস্থার কার্যকর সমন্বয় এবং প্রতিবেশী দুই দেশের মধ্যে চলমান কূটনৈতিক যোগাযোগের প্রতিফলন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা