× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভরিতে স্বর্ণের দাম কমল ৫,৪৮২ টাকা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২ ঘণ্টা আগে

আপডেট : ২ ঘণ্টা আগে

স্বর্ণালংকার। ফাইল ছবি

স্বর্ণালংকার। ফাইল ছবি

দেশের বাজারে প্রতি ভরিতে স্বর্ণের দাম কমেছে ৫ হাজার ৪৮২ টাকা। নতুন এই দাম শনিবার সকাল ১০টা থেকে কার্যকর করা হয়েছে।


বাংলাদেশ জুয়েলার্স সমিতি এদিন সকালে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। এর আগে ২ জুন স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছিল। অর্থাৎ ঈদের পর স্বর্ণের দাম ভরিতে কমল ৮ হাজার ৭৪৮ টাকা।

নতুন দাম অনুযায়ী, ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকা। ২১ ক্যারেট মানের প্রতি ভরি স্বর্ণের দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ৯৩৩ টাকায়।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম কমে দাঁড়িয়েছে ১ লাখ ৮৭ হাজার ৬৭৪ টাকায়। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম কমে হয়েছে ১ লাখ ৫২ হাজার ৮৫৭ টাকা।

এদিকে শনিবার রৌপ্যের দাম কমেছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রৌপ্যের দাম দাঁড়িয়েছে ৫ হাজার ২৪৯ টাকা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা