× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রসহ ঝড়ো হাওয়ার আশঙ্কা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ ঘণ্টা আগে

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ছবি: বাসস

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ছবি: বাসস

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে, বৃহস্পতিবার দেশের আট বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। 

একই সঙ্গে কিছু এলাকায় দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রপাতও হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-একটি স্থানে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পাশাপাশি দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

অন্যদিকে চাঁদপুর, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত রয়েছে এবং তা চলতে পারে।

তাপমাত্রার বিষয়ে জানানো হয়েছে, দেশের উত্তর-পূর্বাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রাও প্রায় একই রকম থাকার সম্ভাবনা রয়েছে।

আর্দ্রতার আধিক্যের কারণে সারাদেশে অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

ঢাকায় বাতাস দক্ষিণ বা দক্ষিণ–পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হচ্ছে। সকাল ৬টায় ঢাকায় আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ।

ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১১ মিনিটে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা