× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিদ্যুতের খুচরা দাম বাড়ল ১৬.৬৮ শতাংশ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ জুন ২০২৬ ১৮:৫৩ পিএম

আপডেট : ০৩ জুন ২০২৬ ১৯:০৯ পিএম

বিদ্যুতের খুঁটির প্রতীকী ছবি

বিদ্যুতের খুঁটির প্রতীকী ছবি

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম ১৬ দশমিক ৬৮ শতাংশ বা প্রতি ইউনিট ১ টাকা ৫২ পয়সা বাড়িয়েছে।

বিইআরসি বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: বিসিসির বকেয়া বিদ্যুৎ বিল ৬৪ কোটি টাকা

বিজ্ঞপ্তিতে বলা হয়, পাইকারি পর্যায়েও বিদ্যুতের দাম ১৯ দশমিক ৮৫ শতাংশ বা প্রতি ইউনিটে ১ টাকা ৩৯ পয়সা বৃদ্ধি করা হয়েছে।

এ ছাড়াও কমিশনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ নতুন এ মূল্য ঘোষণা করেন।

মূল্যবৃদ্ধিতে প্রতি ইউনিট খুচরা বিদ্যুতের দাম এখন থেকে ১০ টাকা ৬৩ পয়সা এবং পাইকারি বিদ্যুতের প্রতি ইউনিটের দাম ৮ টাকা ৩৯ পয়সা করা হয়েছে।

বিইআরসি জানিয়েছে, নতুন এই বিদ্যুৎ মূল্য চলতি জুন মাসের বিল থেকেই কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই মূল্য কার্যকর থাকবে।

গত মে মাসের শুরুতে বিদ্যুৎখাত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে শুল্ক প্রস্তাব নেয়া হয় এবং ২০-২১ মে গণশুনানির পর নতুন মূল্য নির্ধারণ করা হয়।

কমিশন জানিয়েছে, দাম বাড়ানোর পরও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ঘাটতি মেটাতে বছরে প্রায় ৪১ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হবে সরকারকে।

তবে সব ধরনের গ্রাহকদের জন্য ডিমান্ড চার্জ বা ডিমান্ড ফি অপরিবর্তিত রেখেছে বিইআরসি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা