× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদলের সাক্ষাৎ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ জুন ২০২৬ ১৪:০০ পিএম

আপডেট : ০৩ জুন ২০২৬ ১৪:০৩ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের অন্যতম বৃহৎ বাণিজ্য ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোংয়ের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেছে। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের অন্যতম বৃহৎ বাণিজ্য ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোংয়ের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেছে। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের অন্যতম বৃহৎ বাণিজ্য ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোংয়ের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেছে।

বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বুধবার এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিশ্বব্যাপী পরিবহন ও সরবরাহ ব্যবস্থা, অবকাঠামো, ধাতু, জ্বালানি এবং খাদ্য বাণিজ্যসহ বিভিন্ন খাতে কার্যক্রম পরিচালনা করে প্রতিষ্ঠানটি।

বৈঠকে খাদ্য, কৃষি, জ্বালানি ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা এবং বিদ্যমান কার্যক্রম সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।

এ সময় সরকার প্রতিনিধিদলকে জানায়, বর্তমান সরকার বিনিয়োগবান্ধব নীতি অনুসরণ করছে এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও সম্প্রসারণে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করবে।

এর পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ব্যবসা পরিচালনা ও প্রয়োজনীয় অনুমোদন প্রক্রিয়া আরও সহজ করতে সরকারের বিভিন্ন সংস্থার সেবাকে একক সেবা ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে দ্রুত ও নির্বিঘ্নভাবে বিনিয়োগ কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে, প্রতিনিধিদলটিকে জানায় সরকার।

সাক্ষাৎকালে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. শাকিরুল ইসলাম খান এবং অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী সহসভাপতি মাকাতো সাতো।

এ সময় প্রতিষ্ঠানটির এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় ব্যবসা বিভাগের প্রধান কৌশল কর্মকর্তা তাকানোবু মুরায়ামা, মিতসুই বাংলাদেশের দেশীয় চেয়ারম্যান কেনইচিরো কাওয়ামোতো এবং ঢাকা শাখার উপমহাব্যবস্থাপক মো. মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা