× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওসমান হাদি হত্যায় যাদের দায়ী করলেন ওমর হাদি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ জুন ২০২৬ ১২:০১ পিএম

ওসমান হাদি (ডানে) ও ওমর হাদি। ছবি: ওমর হাদির ফেসবুক পেজ থেকে

ওসমান হাদি (ডানে) ও ওমর হাদি। ছবি: ওমর হাদির ফেসবুক পেজ থেকে

শরিফ ওসমান হাদি হত্যায় বিএনপি, জামায়াত ও অন্তর্বর্তী সরকারের লোকজন জড়িত বলে দাবি করেছেন তার বড় ভাই শরিফ ওমর হাদি।

সামাজিকমাধ্যম ফেসবুকে নিজের পেজে মঙ্গলবার আলাদা দুটি পোস্টে তিনি এ দাবি করেন।

এদিন রাত ৯টা ৩৩ মিনিটে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “শহিদ ওসমান হাদির খুনের সাথে ইন্টেরিম সরকারের কয়েকজন উপদেষ্টা এবং বিএনপি সরকারের কয়েকজন এমপি-মন্ত্রী সরাসরি জড়িত। মাননীয় প্রধানমন্ত্রী হাদি হত্যার সাথে জড়িত সবাইকে বিচারের মুখোমুখি করুন।”

তিনি লেখেন, “হাদি হত্যার বিচার না করলে আপনাকেও এরা হত্যা করবে। যেভাবে আপনার বাবা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করছে। হাদি হত্যার বিচার আপনি না করলে আপনাকে হত্যা করলেও কেউ বিচার করবে না। হাদি হত্যার বিচার বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য রেড লাইন। হাদি হত্যার বিচার করুন।”

এরপর একই পেজ থেকে রাত ১১টা মিনিটে আরও একটি পোস্ট করা হয়। পোস্টে তিনি লেখেন, “শহিদ ওসমান হাদি হত্যার পেক্ষাপট তৈরিতে আমিরে জামাতের একজন পিএস জড়িত। হাদিকে ঢাকা-০৮ থেকে সরিয়ে দেওয়ার জন্য ব্যাপক প্রেসার দিছে আমাদের।”

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা