× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ জুন ২০২৬ ২২:৫৮ পিএম

আপডেট : ০২ জুন ২০২৬ ২২:৫৯ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

প্রধানমন্ত্রী মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে এক ফেসবুক পোস্টে এ অভিনন্দন জানান। 

পোস্টে তিনি লেখেন, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে আন্তরিক অভিনন্দন। 

তিনি আরও বলেন, এই অর্জন বৈশ্বিক পরিমণ্ডলে বাংলাদেশের ক্রমবর্ধমান অবদান ও বিশ্বাসযোগ্যতার প্রতিফলন। আমরা বিশ্বাস করি, তিনি গর্বের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন এবং বহুপাক্ষিক ও অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সংযোগ, সংলাপ ও সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। এই নতুন দায়িত্ব পালনে তার সর্বাত্মক সাফল্য কামনা করছি।

এর আগে মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচনে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ৯৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকোরিসকে পরাজিত করে এই ঐতিহাসিক বিজয় নিশ্চিত করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা