× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হজে গিয়ে ৪১ বাংলাদেশির মৃত্যু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ জুন ২০২৬ ২১:২৯ পিএম

মক্কায় হজ পালনে ব্যস্ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লিরা। ছবি: বাসস

মক্কায় হজ পালনে ব্যস্ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লিরা। ছবি: বাসস

চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে ৪১ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। 

মক্কার বাংলাদেশ হজ অফিস মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে। মৃতদের মধ্যে ২৭ পুরুষ ও ১৪ নারী। তাদের মধ্যে মক্কায় ৩০ এবং মদিনায় ১১ জন বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যান।

সর্বশেষ সোমবার মারা যাওয়া দুই হজযাত্রী হলেন মো. আবদুল মজিদ ও মো. শাহজাহান আলী। আবদুল মজিদের বাড়ি নওগাঁ। তিনি মদিনায় মারা যান। শাহজাহান আলীর বাড়ি ঢাকার খিলগাঁও। তিনি মক্কায় ইন্তেকাল করেন।

এদিকে হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা। সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১৭ হাজার ৬৮৯ হাজি দেশে ফিরেছেন। এ বছর পবিত্র হজ হয় ২৬ মে। বাংলাদেশ থেকে প্রথম হজ ফ্লাইট ছেড়ে যায় ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইট যায় ২১ মে। ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে ৩০ মে, যা চলবে ৩০ জুন পর্যন্ত।

২০২৬ সালে হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন সৌদি আরবে গেছেন। তাদের মধ্যে ৪ হাজার ৫৬৫ সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করেছেন।

সৌদি আরবের হজ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৫ লাখের বেশি মুসল্লি পবিত্র হজ পালন করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা