প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ জুন ২০২৬ ২১:২৭ পিএম
আপডেট : ০২ জুন ২০২৬ ২২:০৬ পিএম
জুয়েল রানাকে সোমবার সচিবালয়ে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও
দেশের ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর প্রস্তাবিত ৭.৫ শতাংশ কর আরোপ করা হচ্ছে না বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিএসপির ভেরিফায়েড ফেসবুক পেইজের এক পোস্টে মঙ্গলবার এমনটা জানানো হয়।
পোস্টে লেখা হয়, ‘জনপ্রিয় ফেসবুক পেজ ‘চিত্ত মিডিয়ার’ প্রতিষ্ঠাতা ও কনটেন্ট ক্রিয়েটর জুয়েল রানাকে এই বিষয়ে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান’।
প্রকৃতি, পরিবেশ, কৃষি, মানুষ ও সাহিত্যের মেলবন্ধনে ভিডিও তৈরি করে বেশ আলোচিত হয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর জুয়েল রানা। মাত্র দেড় বছরেই ফেসবুকে তার পেইজের ফলোয়ার ৪ মিলিয়ন ছাড়িয়েছে। এমন অনন্য কাজের স্বীকৃতিস্বরূপ সোমবার জুয়েল রানাকে সচিবালয়ে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী। বিভিন্ন বিষয়ে হয় আলোচানায়।
এসময় কনটেন্ট ক্রিয়েটরদে আয়ের ওপর কর নিয়েও কথা উঠলে প্রধানমন্ত্রী জুয়েলকে আশ্বস্ত করেন যে, তাদের এ আয়ের ওপর এমন কর আরোপ করা হচ্ছে না।