প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ জুন ২০২৬ ২২:৫০ পিএম
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ পদে নিয়োগ পেয়েছেন কামরুল ইসলাম।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে সোমবার এই তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, কামরুল ইসলামকে অন্যান্য সব পেশা, ব্যবসা কিংবা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগের শর্তে এই নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ষষ্ঠ গ্রেডে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিতে এই পদে দায়িত্ব পালন করবেন।
এই নিয়োগের অন্যান্য শর্তাবলী অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে অবিলম্বে এই আদেশ কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।