× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদের ছুটি শেষে অফিস খুলছে সোমবার

বাসস

প্রকাশ : ৩১ মে ২০২৬ ১৮:৫১ পিএম

আপডেট : ৩১ মে ২০২৬ ২০:০৯ পিএম

অফিসের ডেস্কে ব্যস্ত সময় পার করছেন কর্মীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

অফিসের ডেস্কে ব্যস্ত সময় পার করছেন কর্মীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাতদিনের সরকারি ছুটি শেষে সোমবার থেকে খুলছে সরকারি-বেসরকারি সব অফিস। একই সঙ্গে প্রাণচাঞ্চল্য ফিরছে ব্যাংক, বিমা ও পুঁজিবাজারেও।

এ বছর ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি নির্ধারিত ছিল। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা সাতদিন কর্মস্থল থেকে দূরে ছিলেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। দীর্ঘ অবকাশ যাপন শেষে সোমবার থেকে নিজ নিজ কর্মস্থলে ফিরবেন লাখো কর্মজীবী মানুষ।

সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং শেয়ারবাজারেও শুরু হবে নিয়মিত কার্যক্রম।

ঈদের আগে সীমিত আকারে কিছু ব্যাংক খোলা থাকলেও সোমবার থেকে সকল ব্যাংকে স্বাভাবিক লেনদেন চলবে। একইসঙ্গে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও নিয়মিত লেনদেন শুরু হবে।

ঈদের ছুটি শেষে ঢাকামুখী মানুষের সংখ্যা বেড়েছে। দেশের বিভিন্ন এলাকা থেকে সড়ক, রেল ও নৌপথে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ। ফলে ঢাকার বিভিন্ন সড়কেও যানবাহনের চাপ ধীরে ধীরে বাড়ছে।

ঈদের পর প্রথম কর্মদিবসে অফিসপাড়ায় কর্মচাঞ্চল্য তুলনামূলক কম থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিন অনেকেই কর্মঘণ্টার একটা বড় অংশ সহকর্মীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করে কাটাবেন। আবার কিছু প্রতিষ্ঠানে প্রথম দিনে সীমিত পরিসরে কার্যক্রম পরিচালনা করে থাকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা