× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে স্বপ্নপূরণ দৃষ্টিহীন নূরজাহান বেগমের

বাসস

প্রকাশ : ৩০ মে ২০২৬ ২২:১৭ পিএম

আপডেট : ৩০ মে ২০২৬ ২২:১৮ পিএম

ছবি : পিএমও

ছবি : পিএমও

বয়সের ভারে ন্যুব্জ নূরজাহান বেগম। চোখেও দেখতে পান না। তবে দীর্ঘদিনের স্বপ্ন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমানকে এক নজর দেখার, তাঁর সঙ্গে কথা বলার। কিন্তু তিনি যে দৃষ্টিহীন।

এরপরও আজ নূরজাহান বেগমের দীর্ঘ দিনের লালিত স্বপ্ন পূরণ হলো। তিনি কথা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে। দেখতে না পেলেও অনুভব করলেন তাঁর উপস্থিতি।

কথা বলার সময় প্রধানমন্ত্রীর জন্য প্রাণভরে দোয়া করেন নূরজাহান বেগম।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি শনিবার এসব কথা জানান।

তিনি জানান, স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ঢাকার  শাহজাহানপুরে দুস্থ মানুষের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করেন। এই আয়োজনেই প্রধানমন্ত্রীর সঙ্গে নূরজাহান বেগমের সাক্ষাতের সুযোগ হয়।

এ সময় আবেগঘন মুহূর্তের সাক্ষী হন উপস্থিত সবাই।

নূরজাহান বেগমের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের বিক্রমপুরে। স্বামী ও সন্তান কেউই বেঁচে নেই তার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা