× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শহিদ জিয়ার স্বাধীনতার ঘোষণা দিকভ্রান্ত জাতির জন্য দিকনির্দেশনা: ড.খন্দকার মারুফ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ মে ২০২৬ ১৯:২১ পিএম

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে শনিবার দাউদকান্দি এবং মেঘনা  উপজেলায় পৃথক দু'টি আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন ড.খন্দকার মারুফ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে শনিবার দাউদকান্দি এবং মেঘনা উপজেলায় পৃথক দু'টি আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন ড.খন্দকার মারুফ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রীম কোর্টের এডভোকেট ড.খন্দকার মারুফ হোসেন বলেছেন, শহিদ রাষ্ট্রপতি (তৎকালীন মেজর) জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা ছিল—দিকভ্রান্ত বাঙালী জাতির জন্য সময়োপযোগী এবং সঠিক দিকনির্দেশনা।

তিনি বলেন, তার এই ঘোষণা মুক্তিযুদ্ধে সাধারণ মানুষ ও সশস্ত্র বাহিনীর মধ্যে মেলবন্ধন ঘটিয়েছে। ওই মুহুর্তে বড় ধরনের অনুপ্রেরণা এবং সাহস যুগিয়েছে। প্রতিরোধ যুদ্ধের পথ প্রশস্ত করেছে।

সেক্টর কমান্ডার, মুক্তিযোদ্ধা এবং সংগঠক হিসাবে মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের গতিশীল নেতৃত্ব ছিল অবিস্মরণীয়, বলেন তিনি।

ড.খন্দকার মারুফ শনিবার রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকীতে দাউদকান্দি এবং মেঘনা  উপজেলায় পৃথক দু'টি আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন।  

‘আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশের রূপকার জিয়া’

তিনি বলেন, শহিদ জিয়াউর রহমান ছিলেন আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশের রূপকার। তিনি ‘খাল খনন কর্মসূচি’ বাস্তবায়নের মাধ্যমে কৃষি উৎপাদনে বিপ্লব ঘটিয়েছেন।

চরম বিরোধীরাও শহিদ জিয়ার বিরুদ্ধে স্বজনপ্রীতি, দুর্নীতি কিংবা অনিয়মের কোনো অভিযোগ আনতে পারেনি উল্লেখ করে তিনি বলেন, বহুদলীয় গণতন্ত্র ও বাংলাদেশী জাতীয়তাবাদের প্রতিষ্ঠাতা জিয়া।

জিয়াউর রহমানকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নন্দিত, সৎ ও ন্যায়পরায়ণ রাষ্ট্রপতি আখ্যা দিয়ে তিনি বলেন, স্বল্প জীবনেই শহিদ জিয়ার বিশাল অর্জন রয়েছে।

‘আপোষহীন নেত্রীর খালেদা জিয়া’

ড.খন্দকার মারুফ বলেন, শহিদ জিয়ার সহধর্মিণী বেগম খালেদা জিয়া গণতান্ত্রিক রাজনীতিকে অধিকতর সুসংহত ও শক্তিশালী করতে আজীবন লড়াই করে গেছেন। তিনি গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার সংগ্রামে কখনও কারও সঙ্গে আপোষ করেননি।

বিগত ফ্যাসিবাদ সরকার বিনা অপরাধে খালেদা জিয়াকে মিথ্যা মামলায় দীর্ঘদিন কারাগারে অন্তরীণ রেখেছিল উল্লেখ কিরেন তিনি।

তিনি জোর দিয়ে বলেন, বেগম খালেদা জিয়ার আপোষহীন নেত্রীর উপাধি আজ বিশ্বরাজনৈতিক পরিমন্ডলে স্বীকৃত। ফ্যাসিবাদ সরকার দেশের গণতন্ত্র ও সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠান, মানবাধিকার এবং আইনের শাসনকে সমূলে ধ্বংস করে দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

ড.খন্দকার মারুফ দৃঢ়প্রত্যয় ব্যক্ত করে বলেন, শহিদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবেন, ইনশাআল্লাহ।

দাউদকান্দি এবং মেঘনার সভা ও মিলাদ মাহফিলে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়েছে।

দাউদকান্দি উপজেলার শহীদনগর এম.এ জলিল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক এম.এ লতিফ ভূইয়া এবং সঞ্চালনা করেন সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম। 

সকালে মেঘনায় সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির আহবায়ক রমিজউদ্দিন লন্ডনী এবং সঞ্চালনা করেন  সদস্য সচিব এম.এম মিজানুর রহমান।

দুইটি সভায় উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক মো. আক্তারুজ্জামান সরকার ও সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব আবুল হাশেম, দাউদকান্দি পৌর বিএনপির আহবায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, দাউদকান্দি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব জসিমউদ্দিন আহমেদ, সালাহউদ্দিন সরকার, আবদুস সাত্তার, কামাল হোসেন, এনামুল হক সফর তালুকদার, আহান্মদ হোসেন তালুকদার, দিলারা শিরীন ও আরিফ মাহামুদ, যুবদল নেতা মামুন হোসেন ভুইয়া,শাহ আলম সরকার,শরীফ চৌধুরী ও রোমান খন্দকার।

এর পাশাপাশি উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা আনোয়ার হোসেন আনন্দ, ওলামা দল নেতা মাওলানা আবদুল লতিফ, জেলা ছাত্র দল নেতা আসিফ কবির, মহিলা দল নেত্রী হাসিনা ভুইয়া ও ফরিদা ইয়াসমিন, ছাত্রদল নেতা আবদুল বাসেদ ও রিমন খন্দকার, শ্রমিক দল নেতা জামাল হোসেন প্রমুখ।

ড.খন্দকার মারুফ বক্তব্যে জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে সততা ও নিষ্ঠার সাথে রাজনৈতিক কর্মসূচি পালন এবং সুখে-দুঃখে মানুষের পাশে থাকার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা