× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন সারজিস আলম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ মে ২০২৬ ০৯:১৩ এএম

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকার দুই সিটি কর্পোরেশনের বর্জ্য অপসারণ কার্যক্রমের সার্বিক অবস্থা যাচাই করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আকস্মিক ও পূর্ব নোটিশহীন পরিদর্শন উদ্যোগের প্রশংসা করেছেন এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

একই সঙ্গে দায়িত্বে অবহেলা করায় দুই কর্মকর্তাকে শাস্তির আওতায় নিয়ে আসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে শুক্রবার রাত ১২টা ৪ মিনিটে দেওয়া এক পোস্টে সারজিস আলম এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।


পোস্টে তিনি লিখেছেন, “ঢাকার দুই সিটি কর্পোরেশনে বর্জ্য অপসারণের সার্বিক অবস্থা যাচাইয়ের জন্য আজকে মাননীয় প্রধানমন্ত্রী কোনো প্রকার পূর্ব নোটিশ ছাড়া নিজে বিভিন্ন স্থান পরিদর্শন করেন এবং বর্জ্য অব্যবস্থাপনা দৃশ্যমান হলে দুই কর্মকর্তাকে শাস্তির আওতায় নিয়ে আসেন।

“প্রকৃতপক্ষে যে সামষ্টিক সিস্টেম এটার জন্য দায়ী তারা সবাই শাস্তি না পেলেও এই উদ্যোগ প্রশংসনীয়। এজন্য জনাব তারেক রহমানকে ধন্যবাদ”।

তবে বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি দেশের নাগরিকদের প্রাত্যহিক জীবনের অন্যান্য ভোগান্তি ও অপরাধের দিকে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এনসিপি নেতা লেখেন, “একইভাবে চাঁদাবাজি, সিন্ডিকেট, মাদক-ব্যবসাসহ দলীয় নেতাকর্মীদের ক্ষমতার অপব্যবহারের প্রজেক্টগুলোতে মাননীয় প্রধানমন্ত্রীকে ছদ্মবেশে অভিজ্ঞতা গ্রহণের আহ্বান করছি”। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা