× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদুল আজহায় তিন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

বাসস

প্রকাশ : ২৮ মে ২০২৬ ০৮:৩৫ এএম

আপডেট : ২৮ মে ২০২৬ ০৮:৪২ এএম

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

ঈদুল আজহার দিন তিনটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ঈদের দিন সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত প্রধান ঈদের জামাতে অংশ নেন প্রধানমন্ত্রী। সেখানে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

এরপর প্রধানমন্ত্রী শেরে বাংলা নগরে যাবেন। সেখানে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন এবং ফাতেহা পাঠ করবেন।

শেরে বাংলা নগরের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী গুলশানে তার বাসভবনে যাবেন বলে জানিয়েছেন অতিরিক্ত প্রেস সচিব।

এদিকে দুপুরে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর আয়োজিত ঐতিহ্যবাহী ‘বড়খানা’ বা প্রীতিভোজ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা