× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পবিত্র ঈদুল আজহায় দেশবাসীকে কৃষিমন্ত্রীর শুভেচ্ছা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ মে ২০২৬ ১৪:১৩ পিএম

ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীর শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন কৃষিমন্ত্রী। ছবি: সংগৃহীত

ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীর শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন কৃষিমন্ত্রী। ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

এক শুভেচ্ছা বার্তায় বুধবার তিনি এ শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বার্তায় মন্ত্রী বলেন, ঈদুল আজহা ত্যাগ, সহমর্মিতা, মানবিকতা এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা দেয়। হযরত ইব্রাহিম (আ.)-এর আত্মত্যাগের চেতনা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র পরিচালনায় নৈতিকতা ও দায়িত্ববোধ জাগ্রত করে।

তিনি আরও বলেন, কোরবানির প্রকৃত তাৎপর্য শুধু পশু জবাইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং আত্মশুদ্ধি, আত্মত্যাগ এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মধ্যেই এর মূল শিক্ষা নিহিত রয়েছে।

মন্ত্রী বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়া এবং সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করাই হওয়া উচিত সবার অঙ্গীকার।

তিনি দেশবাসীকে স্বাস্থ্যবিধি, পরিচ্ছন্নতা ও পরিবেশবান্ধব উপায়ে কোরবানি সম্পন্ন করার আহ্বান জানান।

একই সঙ্গে দেশীয় খামারিদের উৎপাদিত গবাদিপশু ব্যবহারের মাধ্যমে কৃষি ও প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।

শেষে মন্ত্রী মহান আল্লাহর দরবারে দেশবাসীর সুস্বাস্থ্য, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা