× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১ জুন রামিসা হত্যা মামলার বিচার শুরু: আইনমন্ত্রী

বাসস

প্রকাশ : ২৫ মে ২০২৬ ২৩:৪৪ পিএম

১ জুন রামিসা হত্যা মামলার বিচার শুরু: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে বিচারিক কার্যক্রম অব্যাহত রাখতে সুপ্রিম কোর্টের পরামর্শে আদালত খোলা রাখা হবে। ঈদের ছুটির পর আগামী ১ জুন থেকে শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু হচ্ছে।

চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গা এলাকায় সোমবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কবির স্মৃতিবিজড়িত আটচালা ঘর সংলগ্ন মিশনারি মাঠে অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মুন্সি আবু সাইফ।

আলোচনা সভার আগে অতিথিরা আটচালা ঘর সংলগ্ন কবি নজরুলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে আইনমন্ত্রী কবির স্মৃতিবিজড়িত আটচালা ঘর পরিদর্শন করেন।

আইনমন্ত্রী বলেন, ‘শিশু রামিসা হত্যার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে আসামির জবানবন্দি গ্রহণ করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে চার্জশিট দেওয়া হয়েছে। আমরা বিচার প্রক্রিয়ায় অনেক দূর এগিয়ে গেছি।’

এ সময় জেলা পুলিশ সুপার রুহুল কবীর খান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাজাহান আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শারমিন আক্তার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ এবং দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তনুসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা