× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দৌলতদিয়ায় যাত্রী-যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিবেদক

প্রকাশ : ২৫ মে ২০২৬ ১৮:৪৪ পিএম

দৌলতদিয়া ঘাট দিয়ে ঘরে ফিরছেন যাত্রীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দৌলতদিয়া ঘাট দিয়ে ঘরে ফিরছেন যাত্রীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঈদযাত্রার প্রথম দিনেই রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় ঘরমুখো যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। তবে কোথাও কোনো ভোগান্তি না থাকায় স্বস্তিতে গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা।

দৌলতদিয়া ঘাট এলাকা ঘুরে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ চিত্র দেখা গেছে। এর আগে সকাল থেকে দৌলতদিয়া ফেরিঘাট থেকে ছেড়ে আসা প্রতিটি ফেরিতে যানবাহন ও যাত্রীদের চাপ ছিল চোখে পড়ার মতো।

যাত্রীরা দৌলতদিয়া ফেরি ও লঞ্চঘাটে নেমে যাত্রীবাহী পরিবহন, মাহেন্দ্র ও মোটরসাইকেলসহ বিভিন্ন বাহনে চড়ে যাচ্ছেন তাদের গন্তব্যে। ফলে রাজবাড়ীর সড়কগুলোতে বেড়েছে যানবাহনের চাপ। এর মধ্যে ছোট গাড়ি ও মোটরসাইকেলের চাপ বেশি।

এদিকে যানবাহনে ভাড়া একটু বেশি নেওয়ার অভিযোগ থাকলেও সড়কে কোনো ভোগান্তি নেই বলে জানিয়েছেন যাত্রীরা।

কাশেম নামের এক যাত্রী বলেন, ঢাকার গাবতলি থেকে লোকাল বাসে পাটুরিয়া এসেছি, ভাড়া খুব একটা বেশি নেইনি। ঈদযাত্রা মোটামুটি ভালোই ছিলো, মহাসড়কে ও ঘাট এলাকায় জ্যাম খুব পেয়েছি।

ঢাকার মিরপুর থেকে রাজবাড়ীর পাংশায় পরিবার নিয়ে ঈদ করতে বাড়িতে যাচ্ছেন সিরাজ আহম্মেদ। তিনি বলেন, আলহামদুলিল্লাহ গতবারের চেয়ে এবারের ঈদ যাত্রা ভালো ছিল। পথে কোনো যানজট নেই, ভাড়াও খুব সহনীয় রয়েছে।

দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি ত্রিনাথ সাহা বলেন, আমাদের নৌ পুলিশের দায়িত্বরত জায়গা হচ্ছে পন্টুন, লঞ্চ টার্মিনাল ও নৌ পথে। আমাদের নৌ পথে স্পিডবোট নিয়ে টহল টিম সার্বক্ষণিক কাজ করছে। ফেরি ঘাটের পন্টুন ও লঞ্চ টার্মিনালে নিরাপত্তার জন্য আমাদের একটি কন্ট্রোল রুম খোলা আছে।

তিনি বলেন, আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সরকারের নির্দেশে আমরা দায়িত্ব পালন করছি। আমরা ঘাট এলাকায় জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি মানুষের নিরাপত্তার কাজে নিয়োজিত আছি।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী মহা ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বহরে থাকা ১৬টি ফেরির মধ্যে ১৫টি ফেরি চলাচল করছে। ৩, ৪ ও ৭নং ঘাট দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। তবে ঈদযাত্রার প্রথম দিনে যাত্রী ও যানবাহনের চাপ তুলনামূলক কম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা