ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলামকে বদলি। ছবি: সংগৃহীত
ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (এ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলামকে বদলি করা হয়েছে।
আরও পড়ুন: শিক্ষিকার স্থায়ী বদলির দাবিতে অভিভাবকদের মানববন্ধন |
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি- প্রশাসন) মো. আমীর খসরু স্বাক্ষরিত এক আদেশে তাকে যুগ্ম পুলিশ কমিশনার (প্রটেকশন অ্যান্ড ডিপ্লোম্যাটিক সিকিউরিটি) হিসেবে রবিবার বদলি করা হয়।
আদেশে বলা হয়, জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যুগ্ম কমিশনার নাসিরুল ইসলামকে ডিএমপির প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগে পদায়ন করা হলো।
এ নির্দেশ অবিলম্বে কার্যকর হবে বলেও আদেশে উল্লেখ করা হয়।