× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাউন্ট মাকালু জয়ী বাবর আলীর অদম্য যাত্রার গর্বিত অংশীদার স্যাম-বন্ড

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ মে ২০২৬ ২১:০৬ পিএম

প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের পঞ্চম সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট মাকালু জয় করে ইতিহাস গড়েছেন পর্বতারোহী বাবর আলী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের পঞ্চম সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট মাকালু জয় করে ইতিহাস গড়েছেন পর্বতারোহী বাবর আলী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

প্রথম বাংলাদেশি হিসেবে ৮, ৪৮৫ মিটার উচ্চতার বিশ্বের পঞ্চম সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট মাকালু জয় করে ইতিহাস গড়েছেন পর্বতারোহী বাবর আলী। অকুতোভয় এই বীরের অদম্য সাহস আর স্বপ্ন জয়ের এই গৌরবময় যাত্রার সাথে সম্পৃক্ত হতে পেরে গর্বিত দেশের অন্যতম শীর্ষস্থানীয় অ্যাডহেসিভ প্রস্তুতকারক ব্র্যান্ড স্যাম-বন্ড (SAM-Bond)।

সম্প্রতি বাবর আলী মাকালুর চূড়ায় আরোহণ করেন। বাংলাদেশের পতাকাকে হিমালয়ের এই দুর্গম চূড়ায় ওড়ানোর মাধ্যমে তিনি গড়েছেন এক অনন্য কীর্তি। প্রতিকূল আবহাওয়া আর খাড়া পাহাড়ের কঠিন চ্যালেঞ্জ জয় করতে প্রয়োজন ছিল অদম্য সাহস আর দৃঢ় মনোবল।

তার এই অর্জনে অভিনন্দন জানিয়ে স্যাম-বন্ডের পক্ষ থেকে বলা হয়, “বাবর আলীর এই বিশ্বজয় কেবল ব্যক্তিগত সাফল্য নয়, বরং পুরো বাংলাদেশের জন্য এক বিশাল গর্বের মুহূর্ত। বাবর আলীর অটুট সংকল্প আর আমাদের শক্তিশালী বন্ধনের অনুপ্রেরণা মিলেমিশে একাকার হয়েছে মাকালুর চূড়ায়। এমন অদম্য যাত্রার অংশ হতে পারা আমাদের জন্য অত্যন্ত আনন্দের”।

উল্লেখ্য, বাবর আলী এর আগে এভারেস্ট, লোতসে এবং অন্নপূর্ণা-১ জয় করেছেন। এছাড়া তার আগের অভিযান ‘মানাসলু’ জয়েও পাশে ছিল স্যাম-বন্ড। মাকালু জয়ের মাধ্যমে তিনি পঞ্চমবারের মতো ৮, ০০০ মিটারের অধিক উচ্চতার পাহাড় জয় করার মাইলফলক স্পর্শ করলেন। স্যাম-বন্ড আগামীতেও এমন সাহসী এবং অনুপ্রেরণামূলক উদ্যোগের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করছে।

স্যাম-বন্ড সম্পর্কে

উন্নত মানের অ্যাডহেসিভ সমাধানের একটি জনপ্রিয় নাম হলো স্যাম-বন্ড। যা মূলত এর স্থায়িত্ব এবং শক্তিশালী বন্ধনের জন্য সুপরিচিত। শ্রেষ্ঠত্ব অর্জনে অঙ্গীকারবদ্ধ স্যাম-বন্ড সবসময় এমন সব উদ্যোগকে সমর্থন করে, যা ব্র্যান্ডটির মূল লক্ষ্য, সহনশীলতা এবং নির্ভরযোগ্যতাকে প্রতিফলিত করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা