প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ মে ২০২৬ ১৯:৪৩ পিএম
আপডেট : ২৪ মে ২০২৬ ১৯:৪৪ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ফটো
চীনের শানঝি প্রদেশে কয়লা খনিতে বিস্ফোরণে ব্যাপক প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এক শোকবার্তায় রবিবার প্রধানমন্ত্রী তার সরকার ও জনগণের পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবার এবং চীনের জনগণের প্রতি সমবেদনা জানান।
শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, “আহতদের এবং নিখোঁজদের সন্ধানে যারা অক্লান্ত পরিশ্রম করছেন, সেই উদ্ধারকারী দলগুলোর জন্য আমাদের প্রার্থনা রইল। দেশ এই বিপদে চীনের পাশে আছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা, আহতদের সেবা এবং এই ঘটনার তদন্তে আপনাদের চলমান প্রচেষ্টাকে সাধুবাদ জানাচ্ছে”।
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সবাই যেন ধৈর্য, সাহস ও সান্ত্বনা খুঁজে পায় সেই কামনা করেন প্রধানমন্ত্রী।
গত শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে চীনের উত্তরাঞ্চলীয় শানঝি প্রদেশের একটি কয়লা খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণ ঘটে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় খনির অভ্যন্তরে ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন। এই মর্মান্তিক ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৯০ জনের প্রাণহানির খবর নিশ্চিত করা হয়েছে।