× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অন্তর্বর্তী সরকারের অনিয়মও তদন্ত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ মে ২০২৬ ১৯:৫৮ পিএম

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ফাইল ছবি

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ফাইল ছবি

আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের আমলে স্থানীয় সরকার বিভাগে সংঘটিত অনিয়মের তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় একটি প্রকল্পে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া সচিবের স্বাক্ষর ছাড়াই ফাইল পাস করেছেন।

সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শনিবার তিনি এ তথ্য জানান।

২০০৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত স্থানীয় সরকার বিভাগ ও এর আওতাধীন দফতর ও সংস্থার দুর্নীতি এবং অনিয়ম খতিয়ে দেখতে স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালককে আহ্বায়ক করে ৭সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে সরকার।

কমিটিকে আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকার আমলের তদন্ত করে ৬০ কর্মদিবসের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

পিরোজপুরের উন্নয়ন প্রকল্পের অনিয়মের তথ্য তুলে ধরে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, পিরোজপুরে প্রকল্পের টেন্ডার দেওয়ার পর, কোনো কাজ ছাড়াই ৬ হাজার কোটি টাকা তুলে নেওয়া হয়েছে। এ কারণে গত দুই বছর ধরে পিরোজপুরের সকল উন্নয়ন প্রকল্প বন্ধ রয়েছে।

তিনি বলেন, শিগগিরই পিরোজপুরে সরেজমিন পরিদর্শন করে বন্ধ প্রকল্প চালুর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, বগুড়া উন্নয়ন বঞ্চিত থাকা সত্ত্বেও, অন্যান্য জেলার মতো সমানভাবেই উন্নয়ন হবে বগুড়ায়। প্রধানমন্ত্রীর ৬৪টি জেলার উন্নয়নের ক্ষেত্রেই নজর রয়েছে। এমনকি গোপালগঞ্জের উন্নয়নে ব্যবস্থা নেয়ার নির্দেশনা দিয়েছেন তিনি।

প্রতিমন্ত্রী জানান,  কোরবানির পশুর বর্জ্য পরিষ্কার নিয়ে তিনি বলেন, ঈদুল আজহায় ১২ ঘণ্টার মধ্যেই কোরবানির বর্জ্য পরিষ্কারের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। ঢাকার বাইরে অনেক সিটি করপোরেশনে ৮ থেকে ৯ ঘণ্টার মধ্যেই বর্জ্য পরিষ্কার করার প্রস্তুতি নেয়া হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা