ক্যান্সারের রোগীকে অর্থ সহায়তা
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ মে ২০২৬ ১৭:৫৩ পিএম
ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সরকার পরিচালনায় প্রধানমন্ত্রী প্রতিটি পদক্ষেপ ও গৃহীত সিদ্ধান্ত মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রীম কোর্টের এডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন।
কুমিল্লার দাউদকান্দি
উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের লক্ষ্মীপুরে দুরারোগ্য 'সারকুমা ক্যান্সারে আক্রান্ত' কুমিল্লা (উত্তর) জেলা জাসাসের সদস্য
সচিব এস. এম. মিজান
পাপ্পুকে দেখতে গিয়ে সমবেত নেতা-কর্মী
ও সর্বস্তরের জনগণের উদ্দেশ্যে এইসব কথা বলেন।
তিনি
বলেন, যেখানেই মানবতা ভুলুন্ঠিত হচ্ছে, তারেক রহমান সেখানেই মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা
করছেন, সাহস যোগাচ্ছেন, আইনী
ব্যবস্থা গ্রহণ করছেন।
চাঞ্চল্যকর
শিশু রামিসা হত্যাকাণ্ডের পর প্রধানমন্ত্রী শান্তনা
জানাতে তার বাসায় গেছেন।
নিহতের বড় বোনের চাকরির
ব্যবস্থা এবং দ্রুত বিচারের
ব্যবস্থা করবেন বলে আশ্বস্ত করেছেন।
তাঁর এই মানবিক উদ্যোগ
সকল মহলে প্রশংসিত হয়েছে।
ড.খন্দকার মারুফ এ সময় বিএনপি এবং স্থানীয় এমপি
বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ
হোসেনের প্রদত্ত চিকিৎসা সহায়তার নগদ অর্থ মিজানের
হাতে তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন,
দাউদকান্দি উপজেলা বিএনপির আহবায়ক এম.এ লতিফ
ভূইয়া,সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব জসিমউদ্দিন আহমেদ, সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর
আলম, কুমিল্লা (উত্তর) জেলা স্বেচ্ছাসেবক দলের
আহবায়ক আনোয়ার হোসেন আনন্দ, ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোরশেদ আলম ও সাধারণ
সম্পাদক ডা.মোসলেমউদ্দিনসহ আরও অনেকে।
ড. খন্দকার মারুফ অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একজন মানবিক মূল্যবোধসম্পন্ন
ব্যক্তিত্ব। বিগত সরকার ছিলো
সম্পূর্ণ ফ্যাসিস্ট, নিষ্ঠুর ও অমানবিক। তারা
গায়ের জোরে ক্ষমতায় থেকে
জনগণের টাকা চুরি করে
বিদেশে পাচার করেছে। দেশের গণতন্ত্র ও অর্থনীতিসহ সকল
ক্ষেত্র ধ্বংস করে পালিয়ে গেছে।
খন্দকার
মারুফ বলেন, একটি অবাধ সুষ্ঠু
নির্বাচনে বিপুলভোটে বিএনপিকে ক্ষমতায় অধিষ্ঠিত করতে পেরে জনগণ
খুব খুশি। ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া ধ্বংসস্তুপ
থেকে দেশ দ্রুত উন্নয়ন
ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে।
ইনশাআল্লাহ, তারেক রহমানের গতিশীল নেতৃত্বে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আ.লীগ সরকারের
রেখে যাওয়া 'তলাবিহীন ঝুড়ি'র দেশকে
ব্যাপক উন্নয়ন ও উৎপাদনের মাধ্যমে
খাদ্যে স্বয়ংসম্পূর্ণ সমৃদ্ধ বাংলাদেশ গড়েছেন।
তিনি বলেন,
দেশকে বিশ্ব দরবারে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন।
বেগম খালেদা জিয়া গণতন্ত্র সুসংহত
এবং সর্বক্ষেত্রে যুগান্তকারী উন্নয়ন করেছেন। তাঁদের সুযোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী তারেক রহমানও তাঁর পিতা-মাতার
পদাঙ্ক অনুসরণ করে দেশকে একটি
উন্নত সমৃদ্ধ গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে সক্ষম
হবেন। যা বিশ্ববাসী অবাক
বিস্ময়ে তাকিয়ে দেখবে।
ড.খন্দকার মারুফ হোসেন মানবিক বিবেচনায় উদ্বুদ্ধ হয়ে মানুষের সুখ-দুঃখে পাশে থেকে সততার
সঙ্গে রাজনীতি করার জন্য তৃণমূল
নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।
এর আগে ড.খন্দকার
মারুফ হোসেন দাউদকান্দি উপজেলার রায়পুর বধ্যভূমিতে শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা ও সালাম জানান।
উল্লেখ্য,
৭১-এর ২৩শে মে রায়পুরের
এই স্থানে পাক হানাদার বাহিনীর
হাতে এলাকার নিরীহ ১১জন মানুষ শহীদ
হন।