× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ময়মনসিংহে ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

বাসস

প্রকাশ : ২৩ মে ২০২৬ ১৬:২০ পিএম

আপডেট : ২৩ মে ২০২৬ ১৬:৩০ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার দুপুরে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিয়ারপুরে মৃত প্রায় ধরার খাল (বৈলর খাল) পুনঃখনন কাজের উদ্বোধন করেন। ছবি: বাসস/পিএমও

প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার দুপুরে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিয়ারপুরে মৃত প্রায় ধরার খাল (বৈলর খাল) পুনঃখনন কাজের উদ্বোধন করেন। ছবি: বাসস/পিএমও

প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিয়ারপুরে মৃতপ্রায় ধরার খাল (যা বৈলর খাল নামেও পরিচিত) পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন।

আরও পড়ুন: খাল খননে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ

ঢাকা থেকে শনিবার দুপুরে সড়কপথে ত্রিশালে পৌঁছান প্রধানমন্ত্রী। প্রতিকূল আবহাওয়া ও ঝড়-বৃষ্টি উপেক্ষা করে তিনি প্রথমে ধরার খালের পুনঃখনন কাজের ফলক উন্মোচন করেন। এরপর তিনি খালের পাড়ে নেমে নিজ হাতে কোদাল দিয়ে মাটি কেটে আনুষ্ঠানিকভাবে খনন কাজের সূচনা করেন। এ সময় তিনি পরিবেশ রক্ষায় খালের পাড়ে একটি তালগাছের চারা রোপণ করেন।

৩.১ কিলোমিটার দীর্ঘ এই ঐতিহাসিক খালটি ১৯৭৯ সালের ৬ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান খনন করেছিলেন। দীর্ঘকাল সংস্কারের অভাবে খালটি ভরাট হয়ে মৃতপ্রায় অবস্থায় ছিল।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, স্থানীয় সংসদ সদস্য মাহবুবুর রহমান লিটন এবং ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

খনন কাজ ও বৃক্ষরোপণ শেষে প্রধানমন্ত্রী খালের পাশে স্থাপিত মঞ্চে স্থানীয় জনসাধারণের উদ্দেশে বক্তব্য দেন। এ সময় দলীয় নেতাকর্মীরা তাকে উষ্ণ করতালির মাধ্যমে স্বাগত জানান। প্রধানমন্ত্রীকে একনজর দেখতে স্থানীয় নারী, প্রান্তিক কৃষক ও শিশুসহ সর্বস্তরের মানুষের ঢল নামে। তারা করতালি ও স্লোগানে প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা