× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ময়মনসিংহের পথে তারেক রহমান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ মে ২০২৬ ১২:৩১ পিএম

ময়মনসিংহের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

ময়মনসিংহের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

জনতার স্পন্দন ধারণ করে এবং দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নে অদম্য অঙ্গীকার নিয়ে শিক্ষা নগরী ময়মনসিংহের পথে রওনা হয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাজধানীর তেজগাঁওস্থ কার্যালয় থেকে শনিবার সকাল ১১টা ৫ মিনিটে তিনি ময়মনসিংহের উদ্দেশে যাত্রা শুরু করেন।

প্রধানমন্ত্রীর অফিসিয়াল ফেসবুক পেইজে শনিবার সকাল ১১টা ৩৬ মিনিটে দেওয়া এক পোস্টে বিষয়টি জানানো হয়েছে।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী বেলা ১২টায় ত্রিশালের বৈলর ইউনিয়নের ধরার খাল পুনঃখনন কার্যক্রমের উদ্ধোধন করবেন।

এদিন বিকাল ৩টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিশালের নজরুল মঞ্চে আয়োজিত নজরুল জন্মজয়ন্তীর তিন দিনব্যাপী জাতীয় অনুষ্ঠানের উদ্ধোধন করবেন তারেক রহমান।

এছাড়া বিকাল ৫টায় ত্রিশাল নজরুল অডিটোরিয়ামে আয়োজিত ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা