× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ-জাপান প্রতিরক্ষাবিষয়ক চুক্তিতে মন্ত্রিসভার অনুমোদন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ মে ২০২৬ ০১:০৪ এএম

আপডেট : ২২ মে ২০২৬ ০১:১৪ এএম

বাংলাদেশ সচিবালয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদের সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: বাসস/প্রধানমন্ত্রীর কার্যালয়

বাংলাদেশ সচিবালয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদের সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: বাসস/প্রধানমন্ত্রীর কার্যালয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার রাতে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

পরে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ফেব্রুয়ারিতে জাপান সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের ‘প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর’ শীর্ষক এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সরঞ্জাম সরবরাহ, প্রযুক্তি হস্তান্তর ও যৌথ গবেষণার সুযোগ সৃষ্টির মাধ্যমে বিশেষায়িত প্রতিরক্ষা চুক্তি বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়াবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এ ছাড়া বৈঠকে ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্ট অন এস্টাবলিস্টমেন্ট অব ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স (আইবিসিএ) স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

আইবিসিএ হলো একটি বৈশ্বিক জোট, যা ২০০৩ সালের এপ্রিল মাসে বাঘ, সিংহ, চিতাসহ সাতটি প্রধান বৃহৎ বিড়াল প্রজাতি সংরক্ষণের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে জাতিসংঘ সদস্যভুক্ত ২৪টি দেশ এর সদস্য।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে বৈঠকে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর গত ১৭ ফেব্রুয়ারি থেকে ৩০ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের বাস্তবায়ন অগ্রগতি তুলে ধরা হয়। এ সময়ে মন্ত্রিসভার সাতটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৭০ দশমিক ৭৩ শতাংশ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা