প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ মে ২০২৬ ২১:০২ পিএম
আপডেট : ২১ মে ২০২৬ ২১:৫৬ পিএম
সড়ক ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এমপির সঙ্গে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির (জাইকা) সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সড়ক ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, দেশের যোগাযোগ খাতকে আরও আধুনিক, নিরাপদ ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। এ লক্ষ্য অর্জনে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির (জাইকা) দীর্ঘদিনের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে বৃস্পতিবার অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এসব কথা বলেন।
জাইকা বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাহাশি জুনকোর নেতৃত্বে একটি প্রতিনিধিদল এ বৈঠকে অংশ নেন।
বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়ন এবং চলমান উন্নয়ন প্রকল্পে সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে সড়কমন্ত্রী সঙ্গে জাইকার প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৈঠকে বাংলাদেশের সড়ক, সেতু, রেলপথ ও নৌপরিবহন খাতের চলমান উন্নয়ন কার্যক্রম, টেকসই অবকাঠামো নির্মাণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
সড়কমন্ত্রী বলেন, দেশের যোগাযোগ খাতকে আরও আধুনিক, নিরাপদ ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। তিনি বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাইকার অব্যাহত সহায়তার প্রশংসা করেন।
এসময় উপস্থিত ছিলেন এ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি।
জাইকা প্রতিনিধিদল বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন কার্যক্রমে অংশীদারিত্ব অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করে এবং ভবিষ্যতেও বিভিন্ন উন্নয়ন প্রকল্পে সহযোগিতা জোরদারের আশ্বাস প্রদান করে।