× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বজ্রপাতে চার জেলায় ৭ জনের মৃত্যু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ মে ২০২৬ ২০:৫৬ পিএম

আপডেট : ২১ মে ২০২৬ ২০:৫৮ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নওগাঁ, কুড়িগ্রাম, নাটোর ও বরিশালে বৃহস্পতিবার বজ্রপাতে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। 

সকাল থেকে দুপুরের মধ্যে এসব ঘটনা ঘটে বলে সূত্রের বরাত দিয়ে জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা।

নওগাঁ 

জেলার রাণীনগর উপজেলায় বজ্রপাতের পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। উপজেলার পারইল ও গুয়াতা এলাকায় এ মর্মান্তিক ঘটনাগুলো ঘটে। মৃতরা হলেন— পারইল গ্রামের আক্কাস ফকির (৬০) ও তারেক রহমান (২২) এবং গুয়াতা আটনিতাপাড়া গ্রামের নয়ন তালুকদার (২৬)। রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া মন্ডল এসব তথ্য নিশ্চিত করেছেন।

কুড়িগ্রাম

জেলার চিলমারীতে পুকুরের মাছ দেখতে গিয়ে বজ্রপাতে রফিকুল ইসলাম (৩৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার বজরা তবকপুর এলাকার মজাই ডাঙায় এ ঘটনা ঘটে। রফিকুল ইসলাম ওই এলাকার নুর জামালের ছেলে। হঠাৎ করে বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তিনি বজ্রাঘাতে গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

নাটোর

জেলার লালপুরে ইটভাটায় কাজ করতে গিয়ে বজ্রপাতে এস্কেন আলী ভোলা (৬৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নারী শ্রমিক আহত হয়েছেন। উপজেলার সিরাজীপুর সুপার ইটভাটায় এই ঘটনা ঘটে। আহত শাপলা খাতুন লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। বজ্রপাতে মৃত এস্কেন আলী ভোলা বালিতিতা ইসলামপুর উত্তরপাড়া গ্রামের মৃত আদুর আলীর ছেলে।

বরিশাল

বরিশালের গৌরনদী উপজেলায় পানের বরজে কাজ করার সময় বজ্রপাতে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। উপজেলার মাহিলারা ভীমের পাড় এলাকায় এ ঘটনা ঘটে বলে গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল জানিয়েছেন। নিহতরা হলেন—আবু তালেব হাওলাদারের ছেলে আব্দুল আলিম হাওলাদার (৬০) এবং উজিরপুর উপজেলার খাটিয়ালপাড়া গ্রামের মুকুন্দ বালার ছেলে সুকান্ত বালা (৩৮)।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা