× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদে ‘এক্সপ্রেস-ডেলিভারি’ ও ‘পিকআপ’ সেবা চালু করল এপেক্স

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ মে ২০২৬ ২০:০৩ পিএম

ঈদুল আজহা উপলক্ষে ক্রেতাদের কেনাকাটা সহজ করতে এবং বছরজুড়েই ক্রেতাদের জন্য সেবার মান বৃদ্ধিতে ইএমআই সুবিধাসহ ডিজিটাল উদ্যোগ চালু করেছে এপেক্স। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঈদুল আজহা উপলক্ষে ক্রেতাদের কেনাকাটা সহজ করতে এবং বছরজুড়েই ক্রেতাদের জন্য সেবার মান বৃদ্ধিতে ইএমআই সুবিধাসহ ডিজিটাল উদ্যোগ চালু করেছে এপেক্স। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

আনুষ্ঠানিকভাবে ‘বাই অনলাইন, পিক-আপ ইন স্টোর’ (বপিস) ও ‘এক্সপ্রেস ডেলিভারি’ নামে সম্পূর্ণ নতুন সেবা চালু করেছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড।

ঈদুল আজহা উপলক্ষে ক্রেতাদের কেনাকাটা সহজ করতে এবং বছরজুড়েই ক্রেতাদের জন্য সেবার মান বৃদ্ধিতে ইএমআই সুবিধাসহ এই ডিজিটাল উদ্যোগগুলো চালু করেছে এপেক্স।    

নতুন এ সেবার ফলে ক্রেতাদের এখন আর ডেলিভারির জন্য দীর্ঘ অপেক্ষা করতে হবে না, আবার দিতে হবে না বাড়তি কোন ডেলিভারি ফি। ক্রেতারা সহজেই ‘এপেক্সফোরইউ’ ওয়েবসাইট থেকে তাদের পছন্দের জুতা নির্বাচন করে অনলাইনে অর্ডার করতে পারবেন এবং নিজেদের সুবিধামতো যেকোনো সময়ে নিকটবর্তী এপেক্স শো-রুম থেকে তা সংগ্রহ করতে পারবেন।

এই সেবার মাধ্যমে ক্রেতা ঘরে বসেই জানতে পারবেন তার পছন্দের জুতা স্টকে আছে কি না। পাশাপাশি কীভাবে ও কখন পণ্য সংগ্রহ করবেন তার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে ক্রেতাদের ওপর। একইসাথে থাকছে না ডেলিভারির জন্যও দীর্ঘ অপেক্ষা।    

উৎসবের কেনাকাটার শেষ মুহূর্তের চাপ কমাতে এপেক্স নিয়ে এসেছে নতুন ‘এক্সপ্রেস ডেলিভারি’ সেবা। এই এক্সপ্রেস ডেলিভারির মাধ্যমে কোন পণ্য সকাল সাড়ে ১১টার মধ্যে অর্ডার করা হলে, তা ওই দিনই ক্রেতাদের বাসায় পৌঁছে দেওয়া হবে। আর সাড়ে ১১টার পরে অর্ডার করা হলে, অর্ডারটি পরের দিন পৌঁছে যাবে।

এপেক্স ফুটওয়্যার প্রাথমিকভাবে শুধু ঢাকা মেট্রোপলিটন এলাকায় এই সেবাটি চালু করেছে। তবে খুব শীঘ্রই সারা দেশে এই সেবা সম্প্রসারণ করা হবে। 

এছাড়া ক্রেতারা যেন সম্পূর্ণ নিশ্চিন্তে কেনাকাটা করতে পারেন, এজন্য এপেক্স আরও নিয়ে এসেছে ‘ওপেন বক্স ডেলিভারি’ সুবিধা। এ সুবিধার মাধ্যমে ক্রেতারা ডেলিভারিম্যানের সামনেই জুতা পরে সাইজ সম্পর্কে নিশ্চিত হতে পারবেন। পাশাপাশি ৫ হাজার টাকার বেশি কেনাকাটা করলে থাকছে স্বাচ্ছন্দ্যদায়ক ইএমআই সুবিধাও।

নতুন সেবা উন্মোচনের বিষয়ে এপেক্স ফুটওয়্যার লিমিটেডের হেড অব মার্কেটিং মো. রায়হান কবির বলেন, “আমরা চাই সবসময়ই যেন জুতা কেনার প্রতিটি ক্ষেত্রে ক্রেতাদের সময়ের ওপর তাদের নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ থাকে। ‘বপিস’ সেবার আওতায় ক্রেতারা অনলাইনে পছন্দের জুতা বুক করে তাদের সুবিধাজনক সময়ে নিকটবর্তী আউটলেট থেকে তা সংগ্রহ করতে পারবেন। আর আমাদের স্বয়ংক্রিয় ‘এক্সপ্রেস ডেলিভারি’এই সুবিধার মাধ্যমে সকাল সাড়ে ১১টার আগে অর্ডার করা পণ্য ওই দিনই ক্রেতাদের ঠিকানায় পৌঁছে দেওয়া হবে”।

এপেক্স ফুটওয়্যার লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরোজ মোহাম্মদ বলেন, “ক্রেতাদের জীবন সহজ করাই আমাদের মূল উদ্দেশ্য। আমরা শুধু ফুটওয়্যার বিক্রি করছি না বরং, এই সেবাগুলোর মাধ্যমে কেনাকাটার পুরো প্রক্রিয়াটিকে ক্রেতাদের জন্য সহজ ও ঝামেলামুক্ত করে তুলছি। আমরা চাই ক্রেতাদের যেন ডেলিভারির জন্য অপেক্ষা না করতে হয়”।

ঈদ উপলক্ষে চালু করা ‘বপিস’ ও ‘এক্সপ্রেস ডেলিভারি’ উভয় সেবাই এপেক্সে স্থায়ী সেবা হিসেবে যুক্ত হচ্ছে। ফলে ঈদের মতো ব্যস্ত মৌসুমে কেনাকাটায় ক্রেতাদের মূল্যবান সময় যেমন বাঁচবে, তেমনি অন্যান্য সময়ও যানজট কিংবা দিনের পর দিন অপেক্ষা করার ঝামেলা ছাড়া বছরজুড়েই তারা উপভোগ করবেন দ্রুতগতির ডেলিভারি সুবিধা, যা ভবিষ্যতে এপেক্সের দেশজুড়ে রিটেইল কার্যক্রমকে আরও শক্তিশালী করবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা