প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ মে ২০২৬ ১৯:৪৮ পিএম
খুলনা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক-ইনচার্জ আবুল কালাম আজাদের সভাপতিত্বে বুধবার জনতা ব্যাংক পিএলসির খুলনা বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
অনুষ্ঠিত হয়েছে জনতা ব্যাংক পিএলসির খুলনা বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন।
খুলনা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক-ইনচার্জ আবুল কালাম আজাদের সভাপতিত্বে বুধবার এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মুহ. ফজলুর রহমান। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান।
এ সময় উপব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান ও প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ সাফায়েত হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সম্মেলনে খুলনা বিভাগীয় কার্যালয় ও এরিয়া অফিসের নির্বাহী-কর্মকর্তাসহ আওতাধীন শাখাসমূহের ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।
ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান সম্মেলনে উপস্থিত শাখা ব্যবস্থাপকগণকে বর্তমান পরিস্থিতিতে ব্যাংকের গ্রাহক সেবা বৃদ্ধিসহ আমানত প্রবাহ বৃদ্ধি ও শ্রেণীকৃত ঋণ আদায়ে নির্দেশনা প্রদান করেন।