× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিদ্যুৎ বিভাগের নতুন সচিব মিরানা মাহরুখ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ মে ২০২৬ ১৭:২৭ পিএম

মিরানা মাহরুখ। ফাইল ছবি

মিরানা মাহরুখ। ফাইল ছবি

বিদ্যুৎ বিভাগের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মিরানা মাহরুখ। এর আগে তিনি অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

 জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এই আদেশে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে।

মিরানা মাহরুখ বিসিএস ১৮তম ব্যাচের একজন অভিজ্ঞ কর্মকর্তা। শিক্ষা জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লোকপ্রশাসন বিভাগে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি অস্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থিত ভিক্টোরিয়া ইউনিভার্সিটি থেকে এমবিএ সম্পন্ন করেন।

বর্ণাঢ্য কর্মজীবনে মিরানা মাহরুখ মাঠ প্রশাসন ও সচিবালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি হংকংয়ে বাংলাদেশের কনস্যুলেট জেনারেল অফিসে কাউন্সেলর ও হেড অব চ্যান্সারি হিসেবে অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা