প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ মে ২০২৬ ২০:০৫ পিএম
আপডেট : ১৮ মে ২০২৬ ২১:১৪ পিএম
প্রতীকী ছবি
দেশের আকাশে দেখা গেছে জিলহজ মাসের চাঁদ। ফলে আগামী ২৮ মে সারা দেশে ত্যাগের মহিমায় পালিত হবে পবিত্র ঈদুল আজহা।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশন সোমবার সন্ধ্যায় চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে।
দীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগে ফোন করে ফাউন্ডেশনের কক্সবাজার, রাঙ্গামাটিসহ দেশের বিভিন্ন জেলার উপ-পরিচালকরা চাঁদ দেখার সংবাদ জানান।
এরপর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে চাঁদ দেখার সংবাদ ও ঈদুল আজহা উদযাপনের তারিখ আনুষ্ঠানিকভাবে জানানো হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।