× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাল তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ মে ২০২৬ ১৯:৫৬ পিএম

আপডেট : ১৮ মে ২০২৬ ২০:০৫ পিএম

সোমবার দুপুরে ভূমিসেবা মেলা-২০২৬ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সোমবার দুপুরে ভূমিসেবা মেলা-২০২৬ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দেশের প্রতিটি উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু হচ্ছে আগামীকাল। ঢাকার তেজগাঁওস্থ ভূমি ভবনে মেলাটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু সোমবার দুপুরে ভূমিসেবা মেলা-২০২৬ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। মেলা চলবে বৃহস্পতিবার পর্যন্ত।

তিনি বলেন, “মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মেলেটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী”।

তিনি বলেন, “কৃষিজমি আর অন্যকোনো কাজে ব্যবহার করতে দেওয়া হবে না। কৃষিজমি কৃষকদের কাছেই থাকবে। অনেকেই বাপ-দাদার জমি থেকে অন্যায়ভাবে বঞ্চিত হয়। তা ছাড়া প্রকৃত গরীব কৃষকের কাছ থেকে ভূমি হারিয়ে গেছে। তাই ল্যান্ড ওনারশিপ সুরক্ষিত করতে কাজ করা হচ্ছে”।

ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন মীর মোহাম্মদ হেলান উদ্দীন।

তিনি বলেন, “ভূমিসেবা নিয়ে জনগণের মধ্যে নেতিবাচক চিন্তা রয়েছে। প্রধানমন্ত্রী এসব সমস্যা সমাধানে নির্দেশনা দিয়েছেন। সেই আলোকে আমরা কাজ শুরু করেছি। আমরা একটি অ্যাপ তৈরি করেছি সেখানে তারা সেবাগুলো সম্পর্কে জানতে পারবে। সারাদেশে ৮৯৩টি সেবাকেন্দ্র স্থাপন করেছি”।

তিনি আরও বলেন, “আমরা চাই ভূমিসেবা গ্রহণকারীরা যাতে সহজে সেবা নিতে পারে। আর ভূমি অফিসের কর্মকর্তাদের জিওগ্রাফিক্যাল মোবাইল কার্যক্রম শুরু করা হয়েছে। এতে করে কর্মকর্তারা কোথায় আছেন তা জানা যাবে”।

সিনিয়র সচিব বলেন, “অন্যকোনো মন্ত্রণালয় অভিযোগ গ্রহণ করে কিনা কিন্তু ভূমি মন্ত্রণালয় নিজের বিরুদ্ধে তা করছে। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছাতে চাই, আবার জনগণও আমাদের কাছে এসে সেবা সম্পর্কে জানতে পারবে”। 

অতিরিক্ত সচিব এমদাদুল হক চৌধুরী বলেন, “আগে ভূমিসেবা ছিল ম্যানুয়েল, এখন এটি অটোমেশনে নিয়ে আসা হয়েছে। আমাদের সেবাগুলো সাধারণ মানুষসহ সকলের কাছে প্রচারের জন্য গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ইমামদের মাধ্যমে প্রচার করা হচ্ছে”।

তিনি বলেন, “নামজারি, ভূমিকর গ্রহণ, ভূমি অধিগ্রহণের চেক দেওয়া হবে। সারাদেশে ১ হাজার ভূমি সেবা সহায়তা কেন্দ্র। নামজারি, ভূমিকর পুরোটাই ক্যাশলেস কার্যক্রম শুরু হয়েছে। ২০২৫ সালে এ কার্যক্রম শুরু হয়েছে”। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা