প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ মে ২০২৬ ১৩:১৫ পিএম
আপডেট : ১৮ মে ২০২৬ ১৩:১৭ পিএম
প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং টোয়াব সভাপতি রাফিউজ্জামানের কাছ থেকে ইউএস-বাংলার পক্ষে অ্যাওয়ার্ড গ্রহণ করেন প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স দ্বিতীয়বারের মতো ইন্টারন্যাশনাল ট্যুরিজম অ্যাওয়ার্ড ২০২৬-এ বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করেছে।
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)-এর উদ্যোগে রবিবার আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং টোয়াব সভাপতি রাফিউজ্জামানের কাছ থেকে ইউএস-বাংলার পক্ষে অ্যাওয়ার্ড গ্রহণ করেন প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম।
বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্স ৩টি এয়ারবাস ৩৩০-৩০০, ৯টি বোয়িং ৭৩৭-৮০০সহ মোট ২৫টি এয়ারক্রাফট নিয়ে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করছে।
এয়ারলাইন্সটি এখন ১০টি দেশের ১৪টি আন্তর্জাতিক গন্তব্যে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।
আন্তর্জাতিক গন্তব্যগুলোর মধ্যে রয়েছে সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা, সংযুক্ত আরব আমিরাতের দুবাই, শারজাহ ও আবুধাবি, ওমানের মাস্কাট, কাতারের দোহা, চীনের গুয়াংজু, সিঙ্গাপুর, মালয়েশিয়ার কুয়ালালামপুর, থাইল্যান্ডের ব্যাংকক, মালদ্বীপ, ভারতের কলকাতা ও চেন্নাই।
যাত্রীসেবার মান আরও উন্নত করতে খুব শিগগিরই বহরে যুক্ত হচ্ছে আরও ৩টি ন্যারোবডি বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ভবিষ্যতে ঢাকা থেকে কলম্বো, মদিনা, দাম্মাম ও কুয়েত রুটে ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে।
দেশীয় ও আন্তর্জাতিক এভিয়েশন খাতে ধারাবাহিক সাফল্য, নিরাপদ ভ্রমণ ও মানসম্মত সেবার স্বীকৃতি হিসেবে এই অর্জনকে নতুন অনুপ্রেরণা হিসেবে দেখছে ইউএস-বাংলা।