× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বজ্রনিরোধক প্রযুক্তি ও দুর্যোগ ব্যবস্থাপনার উন্নয়নে তুরস্কের সহযোগিতা কামনা মন্ত্রীর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ মে ২০২৬ ২০:০৯ পিএম

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু  ও ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রমিস সেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু ও ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রমিস সেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দুর্যোগের আগাম সংকেত, ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র, বজ্রনিরোধক প্রযুক্তি উদ্ভাবনসহ দুর্যোগ ব্যবস্থাপনার উন্নয়নে তুরস্কের সহযোগিতা কামনা করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি।

মন্ত্রীর সঙ্গে রবিবার ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রমিস সেন সাক্ষাৎ করতে আসলে তিনি এ আহ্বান জানান। সচিবালয়ে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

এ সময় জোরপূর্বক নিজভূমি থেকে বিতাড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীর সহয়তার জন্য স্বতঃস্ফূর্তভাবে মানবিক সহায়তা দেয়ার জন্য মন্ত্রী তুরস্কের সরকার ও জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মুসলিম উম্মার দুই দেশের ভ্রাতৃত্বসুলভ সম্পর্ক আগামী দিনগুলোতে আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী। 

রাষ্ট্রদূত বাংলাদেশের নতুন নির্বাচিত সরকার ও জনগণের জন্য সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের অঙ্গীকার ব্যক্ত করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা