× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পার্শ্ববর্তী দেশ থেকে গরু আনার প্রয়োজন নেই: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বগুড়া অফিস

প্রকাশ : ১৭ মে ২০২৬ ১৯:৩২ পিএম

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কোরবানির ঈদ সামনে রেখে পার্শ্ববর্তী দেশ থেকে গরু আনার কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

তিনি বলেন, “দেশে চাহিদার তুলনায় বেশি গরু মজুত রয়েছে। এ কারণে সীমান্ত দিয়ে যাতে বাইরে থেকে কোনো গরু প্রবেশ করতে না পারে, সে বিষয়ে সীমান্তরক্ষী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে”।

বগুড়া শহরের মম ইন কনভেনশন সেন্টারে টেকসই প্রাণিসম্পদ উন্নয়ন: আধুনিক খামার ব্যবস্থাপনা, বাজার সংযোগ ও ভ্যালু চেইন’ শীর্ষক সেমিনারে রবিবার বিকালে এসব কথা বলেন তিনি।

দেশে এখন কোরবানির পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা এসেছে। ভবিষ্যতে বাংলাদেশ পশু রপ্তানির দিকেও এগোবে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “পশুর চামড়ার দাম বাড়ানোর বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি খামারিরা যাতে সহজ শর্তে ঋণ পেতে পারেন, সে বিষয়েও কাজ চলছে। এ ক্ষেত্রে খামারি, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন”।

সেমিনারে সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক শাহজামান খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রেজাউল করিম বাদশা এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা