× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তারেক রহমান কখনো প্রতিহিংসামূলক বক্তব্য দেননি: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুর প্রতিবেদক

প্রকাশ : ১৬ মে ২০২৬ ২১:২৮ পিএম

পানি সম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পানি সম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

প্রধানমন্ত্রী তারেক রহমান কখনো প্রতিহিংসামূলক চিন্তা করেননি, বক্তব্যও দেননি বলে মন্তব্য করেছেন পানি সম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

তিনি বলেন, “নির্বাচনে আমরা তারেক রহমানের নেতৃত্বে নতুন করে জাগরণ সৃষ্টি করেছি। নতুনভাবে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। যার কারণে লক্ষ্মীপুরের চারটি আসনেই জনগণ ধানের শীষে ভোট দিয়ে বিএনপির প্রার্থীদের নির্বাচিত করেছে”।

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী এ্যানি চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড উদ্বোধন উপলক্ষে শনিবার আয়োজিত জনসভায় তিনি এ সব কথা বলেন।

পানিসম্পদ মন্ত্রী বলেন, নির্বাচনের মাত্র তিন মাস অতিবাহিত হয়েছে। এর মধ্যে নির্বাচনের আগে বিএনপির দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী আল্লাহর হুকুমে এবং প্রিয় নেতা তারেক রহমানের তীক্ষ্ণ দৃষ্টি ও দূরদর্শী চিন্তার মাধ্যমে আপনাদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে সক্ষম হয়েছি। নির্বাসিত জীবনে থেকে তারেক রহমান আমাদের নেতৃত্ব দিয়েছেন।

বিএনপির যুগ্ম মহাসচিব এ্যানি বলেন, “প্রেসিডেন্ট জিয়া তার কাজ সমাপ্ত করতে পারেননি। মাত্র সাড়ে তিন বছরের বিভাজিত বাংলাদেশ, বিশৃঙ্খল বাংলাদেশকে জাতীয়তাবাদী রাজনীতির মাধ্যমে একটা ঐক্যের বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন। প্রেসিডেন্ট জিয়ার পর অনেক সরকার এসেছে। কিন্তু তারা স্বনির্ভর বাংলাদেশ, আত্মনির্ভরশীল বাংলাদেশ, মর্যাদার বাংলাদেশ ও সাম্যের বাংলাদেশটাকে ধরে রাখতে পারেনি”।

মন্ত্রী আরও বলেন, “দেশনেত্রী খালেদা জিয়া আপসহীন ছিলেন। কখনো মাথানত করেননি। তিনি লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, নির্যাতন সহ্য করেছেন, জেলেও গিয়েছেন। খালেদা জিয়ার নেতৃত্বে আমরা এ বাংলাদেশকে স্থায়ী রূপ দেওয়ার চেষ্টা করেছি। সংসদীয় গণতন্ত্রের মাধ্যমে বাংলাদেশকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করেছি”।

লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ (রায়পুর-সদরের একাংশ) আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক সাহাবউদ্দিন সাবু, পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফে সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াপ্রু মারমাসহ অনেকে।

এর আগে চাঁদপুর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বিতীয় পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় লক্ষ্মীপুরের কুশাখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ১ হাজার ২৫১ জন নারীর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা