প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ মে ২০২৬ ২০:২২ পিএম
প্রতিদিনের বাংলাদেশ ডিজিটালের মাসের সেরা কর্মীদের সম্মাননা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
প্রতিদিনের বাংলাদেশ ডিজিটালের এপ্রিল মাসের সেরা কর্মীদের সম্মাননা স্মারক দেওয়া হয়েছে।
পত্রিকাটির প্রধান কার্যালয়ে শনিবার বিকেলে আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা কর্মীদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।
রংধনু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রতিদিনের বাংলাদেশের প্রকাশক কাউসার আহমেদ অপু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেরা কর্মীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
অনুষ্ঠানে প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সম্পাদক মারুফ কামাল খান, ব্যবস্থাপনা সম্পাদক মোরছালীন বাবলা, ডিজিটাল ইনচার্জ আজহারুল ইসলাম, গ্রিন টেলিভিশনের হেড অব নিউজ মাহমুদ হাসানের পাশাপাশি প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মীরা উপস্থিত ছিলেন।
সম্মাননা পেলেন যারা
মাল্টিমিডিয়া সেকশন থেকে সিনিয়র সাব এডিটর শেখ আব্দুল্লাহ আল নোমান ও আরাফাত বিন হাসান, সহ সম্পাদক মো. রানা আহম্মেদ ও মাল্টিমিডিয়া রিপোর্টার আজহার মাহমুদকে সম্মাননা দেওয়া হয়।
ভিডিও এডিটিং সেকশন থেকে ভিডিও এডিটর রুবেল তালুকদার, সোশ্যাল মিডিয়া থেকে সোশ্যাল মিডিয়া ম্যানেজার এহ্তে শাম উল হক অন্তর এবং বিনোদন থেকে জহিরুল ইসলাম দীপু এ সম্মাননা অর্জন করেন।
এ ছাড়া ওয়েব সেকশন থেকে সেরা কর্মীর সম্মাননা পেয়েছেন সহ সম্পাদক ভূঁইয়া শফি ও মো. মনিরুজ্জামান।
অনুষ্ঠানে বক্তারা ডিজিটাল বিভাগের কর্মীদের কাজের প্রশংসা করেন এবং আগামীতে আরও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।