× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতীয় চিড়িয়াখানাকে আধুনিক ও দর্শনার্থীবান্ধব করার নির্দেশ প্রতিমন্ত্রীর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ মে ২০২৬ ১৫:৪১ পিএম

মিরপুর জাতীয় চিড়িয়াখানা  শুক্রবার আকস্মিক পরিদর্শন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মিরপুর জাতীয় চিড়িয়াখানা শুক্রবার আকস্মিক পরিদর্শন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জাতীয় চিড়িয়াখানাকে আরও আধুনিক, পরিচ্ছন্ন ও দর্শনার্থীবান্ধব হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

পাশাপাশি পশুপাখির জন্য নিরাপদ আবাসস্থল নিশ্চিত করারও নির্দেশ দেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী।

ঢাকার মিরপুরে অবস্থিত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা আকস্মিক পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

প্রতিমন্ত্রী বলেন, চিড়িয়াখানাকে শুধু বিনোদনের স্থান নয়, বরং জীববৈচিত্র্য সংরক্ষণ ও শিক্ষার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে।

পশুপাখির কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি দর্শনার্থীদের নিরাপত্তা ও সুবিধা বাড়ানোর ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

পরিদর্শনকালে তিনি চিড়িয়াখানার সার্বিক পরিবেশ, পশুপাখির পরিচর্যা, স্বাস্থ্যব্যবস্থা, খাদ্য সরবরাহ এবং নিরাপত্তা ব্যবস্থার খোঁজখবর নেন।

পাশাপাশি দূর-দূরান্ত থেকে আগত দর্শনার্থীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধাও পর্যালোচনা করেন তিনি।

তিনি আরও বলেন, জাতীয় চিড়িয়াখানা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বিনোদন ও শিক্ষা কেন্দ্র। তাই এখানে আধুনিক ব্যবস্থাপনা, স্বাস্থ্যকর পরিবেশ এবং মানসম্মত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

পরিদর্শনকালে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ শাহজামান খান, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ডাঃ মোঃ আতিকুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা