× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনারের দায়িত্বে নজরুল ইসলাম, অবসরে মো. সরওয়ার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ মে ২০২৬ ০৯:৪৭ এএম

ডিএমপির বর্তমান ভারপ্রাপ্ত কমিশনার এস এন নজরুল ইসলাম (বায়ে), ডিএমপির সাবেক ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

ডিএমপির বর্তমান ভারপ্রাপ্ত কমিশনার এস এন নজরুল ইসলাম (বায়ে), ডিএমপির সাবেক ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

সরকারি চাকরির মেয়াদ পূর্ণ হওয়ায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার অবসরে গেছেন।

শেষ কর্মদিবস বৃহস্পতিবার ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলামের কাছে দায়িত্ব হস্তান্তর করেন মো. সারওয়ার।

ডিএমপির জনসংযোগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর পদত্যাগের পর সরকার নতুন কমিশনার নিয়োগ না দেওয়ায় জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে মো. সরওয়ার ভারপ্রাপ্ত কমিশনারের দায়িত্ব পালন করছিলেন। বৃহস্পতিবার তিনি অবসরকালীন ছুটিতে যাওয়ায় নিয়মানুযায়ী পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তা এস এন নজরুল ইসলাম ভারপ্রাপ্ত কমিশনারের দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি পুলিশ সদরদপ্তরের এক প্রজ্ঞাপনের মাধ্যমে মো. সরওয়ারকে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

প্রসঙ্গত, ২০২৪ সালের ২১ নভেম্বর অন্তর্বর্তী সরকার ডিএমপির ৩৮তম পুলিশ কমিশনার হিসেবে শেখ মো. সাজ্জাত আলীকে নিয়োগ দেয়। ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে পুলিশ বাহিনীকে পুনর্গঠনের অংশ হিসেবে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে গত ২৫ ফেব্রুয়ারি পারিবারিক কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেন। পরে মো. সরওয়ারকে ভারপ্রাপ্ত কমিশনারের দায়িত্ব দেওয়া হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা