× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুদ্রাবাজার থেকে আরও ৪ কোটি ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ মে ২০২৬ ২১:২১ পিএম

বাংলাদেশ ব্যাংক লোগো। ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংক লোগো। ফাইল ছবি

বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে বাজার থেকে ৪ কোটি (৪০ মিলিয়ন) ইউএসব ডলার ক্রয় করেছে বাংলাদেশ ব্যাংক। 

পাঁচটি বাণিজ্যিক ব্যাংক থেকে বৃহস্পতিবার ১২২ টাকা ৭৫ পয়সা দরে এই ডলার কেনা হয়। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস এ তথ্য জানিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, বাজারের তারল্য ও ডলারের বিনিময় হার নিয়ন্ত্রণে রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি মে মাসে এ পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক সব মিলিয়ে ২১ কোটি ইউএস ডলার বাজার থেকে ক্রয় করেছে।

এছাড়া চলতি ২০২৫-২৬ অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংক এ পর্যন্ত মোট ৫৮৮ কোটি ৩৫ লাখ ইউএস ডলার ক্রয় করেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা